বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

২০০ টাকায় মিলবে বিপিএলের টিকিট

  • সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১১.৩৩ এএম
  • ৩০৭ জন

আজ থেকে অনলাইনে বিক্রি শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসরের টিকিট। ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সিলেট পর্বের টিকিট মিলবে বিকাল ৪টা থেকে। সর্বনিম্ন ২০০ টাকায় উপভোগ করা যাবে বিপিএলের চার-ছক্কার রোমাঞ্চ। আর টিকিটের সর্বোচ্চ দাম ধরা হয়েছে দুই হাজার টাকা।

এবারের বিপিএলের টিকিট পাওয়া যাবে কেবল অনলাইনে। সশরীরে হাজির হয়ে বুথ থেকে কোনো টিকিট কেনার ব্যবস্থা রাখেনি বিসিবি। টিকিট মিলবে www.gobcbticket.com.bd ওয়েবসাইটে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এরিয়ার টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০ টাকা। ক্লাব হাউস (আপার) ৫০০ এবং ক্লাব হাউস (জিরো ওয়েস্ট জোন) টিকিটের মূল্য ৬০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পেতে হলে খরচ করতে হবে দুই হাজার টাকা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24