বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

কুষ্টিয়ায় শীতার্ত দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)

  • সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৯.৩৯ এএম
  • ৩২০ জন

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উদ্যোগে শীতার্ত দুঃস্থ ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ৪টা থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। এ সময় তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিজিবির মানবিক দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন।

 

শীতবস্ত্র বিতরণকালে অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করেই দায়িত্ব শেষ করে না, বরং দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও তাদের নৈতিক কর্তব্য। তিনি স্থানীয় জনগণকে মাদক চোরাচালান ও সীমান্তসংক্রান্ত অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান এবং বলেন, বিজিবির মানবসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

স্থানীয় জনগণ এই সহায়তা কর্মসূচিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে বিজিবির ভূমিকার প্রশংসা করেন।

 

সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)- এর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

রিপোর্টার : আমিরুল ইসলাম

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24