বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোয় রিয়াল

  • সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০.৪৯ এএম
  • ২৮৪ জন

আগের রাতেই স্পেনের তৃতীয় বিভাগের দলের সঙ্গে কঠিন লড়াই করতে হয়েছিল বার্সেলোনাকে। একদিন বাদে রিয়ালকেও পড়তে হলো চ্যালেঞ্জের মুখে। তবে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে তৃতীয় বিভাগের দল তালাভেরার বিপক্ষে ৩-২ গোলের জয়ে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে জাভি আলোনসোর শিষ্যরা।

আগের ম্যাচের একাদশ থেকে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে নামে রিয়াল মাদ্রিদ। বেঞ্চে বসেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস, জুড বেলিংহ্যাম ও অঁরেলিয়ে চুয়ামেনি। আর স্কোয়াডে আগে থেকেই ছিলেন না থিবো কোর্তোয়া। ফলে আলোনসো নামান আন্দ্রে লুনিনকে।

দুই গোলে পিছিয়ে পড়েও রোমাঞ্চ ছড়িয়ে তালাভেরা সমতায় ফেরে। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা। রিয়ালের পক্ষে এমবাপ্পে দুটি গোল করেন, অন্যটি তালাভেরার আত্মঘাতী উপহারে। আর তালাভেরার হয়ে একটি করে গোল করেছেন নাহুয়েল আরোয়ো মাজোরা এবং গঞ্জালো ডি রেঞ্জো।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24