বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম পাঁচ লাখ টাকা

  • সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০.২৬ এএম
  • ৩৫৯ জন

ফিফা বিশ্বকাপের ২০২৬ সালের আসর যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উন্মাদনা। দর্শকদের মাঝেও ছড়িয়ে পড়েছে রোমাঞ্চের আবহ। তবে বিশ্বকাপের টিকিটের দাম শুনে রোমাঞ্চে ভাটা পড়েছে তাদের। ফিফা বিভিন্ন দেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ দেয়। অ্যাসোসিয়েশনগুলো এই টিকিট তাদের সবচেয়ে বিশ্বস্ত সমর্থকদের কাছে বিক্রি করে। এবার সেই টিকিটগুলোর দাম চড়েছে।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত ২০২৬ বিশ্বকাপের টিকিটের দামের তালিকায় দেখা গেছে, গ্রুপ পর্বে বিভিন্ন ম্যাচের টিকিটের দাম ১৮০ (২১ হাজার ৯৫৫ টাকা) থেকে ৭০০ ডলারের (৮৫ হাজার ৩৮৪ টাকা) মধ্যে। বিশ্বকাপ ফাইনালে সর্বনিম্ন টিকিটের দাম চার হাজার ১৮৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ ১০ হাজার টাকা)। সবচেয়ে দামি টিকিটের মূল্য আট হাজার ৬৮০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৫৮ হাজার ৭৬৪ টাকা)।

ইতোমধ্যেই টিকিটের উচ্চমূল্য দেখে সমর্থকরা হতবাক। ইংল্যান্ডের ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রতিক্রিয়ায় বলেছে, এই অত্যধিক দাম সমর্থকদের ‘মুখে চড় মারা’র সমান। অতিরিক্ত দামের এই অভিযোগের বিষয়ে ফিফা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। ১৯ জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24