বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

সরকারকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা

  • সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১০.৪৭ এএম
  • ৩২৫ জন

সরকারকে না জানিয়েই ব্যবসায়ীর নিজেদের সিদ্ধান্তে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

ব্যবসায়ীরা যেভাবে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, সেটার যৌক্তিকতা ও আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন বশিরউদ্দীন।

“উনারা যে দামে বাজারে (তেল) বিক্রি করছে, সেখান থেকে প্রায় ২০ টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছে। সুতরাং বাজারে ২০ টাকা বেশি দামে তেল দেওয়ার যৌক্তিক কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। গতকালই তো কিনেছি উনাদের কাছ থেকে…তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? বলেন বশিরউদ্দীন।

বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

ব্যবসায়ীরা এত ক্ষমতাধর হয়ে গেল কীভাবে যে সরকারকে পাশ কাটিয়ে তারা তেলের দাম বাড়িয়ে দিয়েছেন–– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, একটু ব্যবসায়ীদের প্রশ্ন করেন। আমাদের পদক্ষেপগুলো তো নেবো। আমরা আলোচনায় বসছি। এটা তো আর মার্কেটে যেয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করার জিনিস না।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24