বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

বিপিএল শুরু ২৬ ডিসেম্বর, ফাইনাল ২৩ জানুয়ারি

  • সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৯.৫০ এএম
  • ৩০১ জন

বিপিএলের আগামী আসরের শুরু হবে ২৬ ডিসেম্বর। ফাইনাল দিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে পর্দা নামবে আগামী ২৩ জানুয়ারি। আসরের ভেন্যু তিনটি- সিলেট, চট্টগ্রাম ও ঢাকা। টুর্নামেন্টের সব মিলিয়ে ম্যাচ হবে ৩৪টি। বিপিএলের ১২তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আজ বিসিবি।

সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বিপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট থেকে বিপিএল পাড়ি জমাবে চট্টগ্রামে। সেখান থেকে পরে ফিরবে ঢাকায়।

এলিমিনেটর হবে ১৯ জানুয়ারি। একই দিন হবে প্রথম কোয়ালিফায়ারের খেলা। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি। আর ফাইনাল দিয়ে আসর শেষ হবে ২৩ জানুয়ারি। এই ম্যাচগুলোর ভেন্যু ঢাকা। এই পর্বের জন্য থাকছে রিজার্ভ ডে।

এবারের বিপিএল হবে ৬টি দল নিয়ে। শিরোপা জন্য লড়াই করবে ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24