বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ফের হোঁচট রিয়ালের, পয়েন্ট তালিকায় শীর্ষে বার্সা

  • সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১১.১৩ এএম
  • ২৭২ জন

আগের ম্যাচ জিতেই পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছিল বার্সেলোনা। তবে সেটা হতে পারতো সাময়িক। রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল টেবিলের শীর্ষে ফেরার। তবে জিরোনার মাঠে ১-১ গোলে ড্র করে ভালোই হোঁচট খেলো জাভি আলোনসোর দল। তাতে শীর্ষস্থানে ঝেঁকে বসল বার্সেলোনা।

টানা তিন ম্যাচ ড্র করে ১৪ ম্যাচে ১০ জয়, ৩ ড্র ও এক হারে রিয়ালের পয়েন্ট ৩৩। আর সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সা। অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া জিরোনা ১২ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে।

ম্যাচের প্রথমে গোল হজম করে হারের শঙ্কাতেই ছিল জাবি আলোনসোর দল। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে তাদের ত্রাতা হয়ে আসেন। পেনাল্টির গোলের সুবাদে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকলে হলো রিয়ালের।

প্রথমার্ধে বড় কোনো হুমকি তৈরি করতে পারেনি ভিনিসিয়ুস জুনিয়র-এমবাপ্পেরা। এডার মিলিতাও ও ভিনিসিয়ুসের দুটি শট ঠেকিয়ে দেন জিরোনার গোলকিপার পাওলো গাজ্জানিগা। বিরতির ঠিক আগে আজেদিন উনাহির বুলেট গতির শটে পরাস্ত হন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে সেই গোল শোধ দেয় রিয়াল। বাঁ দিক ধরে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ ড্রিবলিংয়ের পর বক্সে তাকে ফেলে দেওয়া হলে পায় পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পট–কিকে এমবাপে ঠাণ্ডা মাথায় বল পাঠান বাম দিকের নিচের কোনায়। এই গোলেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24