বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ক্রিকেটে নিষিদ্ধ হচ্ছেন বিজয়, সৈকতসহ ৯ ক্রিকেটার

  • সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৯.৩০ এএম
  • ২৬৭ জন

ফিক্সিং এর অভিযোগে বড় শাস্তি পেতে যাচ্ছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। এ তালিকায় নাম রয়েছে এনামুল বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবুর। তাদের বিরুদ্ধে গত বিপিএলে ফিক্সিং অভিযোগের প্রমাণ পেয়েছেন তদন্ত কমিটি। সেই সূত্রেই এবারের বিপিএলে নিলাম তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে। সব মিলিয়ে বাংলাদেশের নয়জন ক্রিকেটার এ নিষেধাজ্ঞায় পড়ছেন।

বিপিএলের সবশেষ আসরে ফিক্সিং ইস্যুতে বেশ জলঘোলা হয়েছিল। সেবার ওই তালিকায় উঠে এসেছিল বেশ কিছু ক্রিকেটারের নাম। আসন্ন বিপিএল নিলামের আগে তালিকায় তাদের নাম দেখে অবাক হয়েছিল অনেকেই। চূড়ান্ত তালিকায় তাদের নাম রাখা হয়নি। বিপিএলের ভালোর জন্যই তাদেরকে রাখা হয়নি বলে জানান বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

তিনি দৈনিক আমার দেশকে জানান, বিপিএলের ফিক্সিং ইস্যুতে যেহেতু কিছু ক্রিকেটারকে ‘রেড ফ্ল্যাগ’ চিহ্নিত করা হয়েছে, তাই তাদেরকে নিলামে রাখা হয়নি। তিনি বলেন, ‘ফিক্সিংয়ের অভিযোগ বিপিএল নিয়ে। সে কারণে তাদেরকে বাইরে রাখা হয়েছে। আমরা তাদেরকে অপরাধী বলছি না, আবার নির্দোষও বলছি না। যেহেতু তাদেরকে ‘রেড ফ্ল্যাগ’ করা হয়েছে, সে কারণে তাদেরকে রাখা হয়নি।’ ইফতেখার রহমান মিঠু আরও জানান, ‘বিপিএলের স্বার্থেই এসব ক্রিকেটারদের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু ছাড়াও বাদ পড়েছেন নিহাদুজ্জামান, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমানসহ বেশ কয়েকজন ক্রিকেটার। যেসব ক্রিকেটার বাদ পড়ছেন তাদের নাম জানায়নি বিসিবি।

বিজয়, সৈকত ও আলাউদ্দিন বাবুর মধ্যে প্রথম দুজন জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। বিজয় তিন ফরম্যাট মিলিয়ে ৭৭ ম্যাচে মাঠে নেমেছেন। তিন ফরম্যাট মিলিয়ে রান করেছেন ১৪৬১, সেঞ্চুরি আছে ৩টি। সৈকত ৮০ ম্যাচে গায়ে চড়িয়েছেন বাংলাদেশের জার্সি। তাতে ৪ হাফ সেঞ্চুরিতে করেছেন ১২৯৬ রান। আলাউদ্দিন বাবু কখনো জাতীয় দলের হয়ে মাঠে নামেননি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24