বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

অধিনায়কের ব্যাটে চড়ে সিরিজে সমতায় বাংলাদেশ

  • সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৯.২৩ এএম
  • ১৭৫ জন

লিটন দাসের ফিফটির পর জয় খুব সহজই মনে হচ্ছিল। কিন্তু পরপর দুই ওভারে লিটন ও সাইফ হাসান ফিরে গেলে কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জয়। তাতে ম্যাচ গড়ায় শেষ ওভারে। রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪ উইকেটে জিতে ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। তাতে ২ ডিসেম্বরের তৃতীয় ওয়ানডে রূপ নিলো ফাইনালে।

রান তাড়ায় নেমে জয়ের ভীতটা গড়ে দেন ইমন (৪৩)। এরপর লিটন (৫৭) ও সাইফের (২২) জুটি। লিটন ও সাইফ বিদায় নেওয়ার পর তাওহিদ হৃদয় ও নুরুল হাসানের বিদায়ে একটু চাপেই পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে উদ্ধার করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১৯তম ওভারে শেষ ৩ বলে চার–ছক্কায় নিয়েছেন ১০ রান।

শেষ ওভারে ৩ রান দরকার হয় বাংলাদেশের। জশ লিটলের করা ওভারের চতুর্থ বলে চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মেহেদী হাসান। সাইফউদ্দিন ৭ বলে ১৭ ও মেহেদী ৩ বলে ৬ রান করে অপরাজিত থাকেন।

এর আগে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড ম্যাচের শুরুটা করেছিল দুর্দান্ত পাওয়ার প্লের ৬ ওভারেই তুলে ফেলেছিল ১ উইকেটে ৭৫। সেখান থেকে দুইশ রান খুব কঠিন কিছু ছিল না। কিন্তু পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সফরকারীদের ততদূর যেতে দিল না বাংলাদেশ।

ইনিংসের শেষ বলে রান আউট হয়ে থেমেছেন লর্কান টাকার। দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৪১ রান করেছেন টাকার। দুই ওপেনারের উড়ান্ত সূচনার পর তিনিই টানেন দলকে।

২৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার শেখ মেহেদি। একটি করে উইকেট নেন তানজিদ হাসান ও মোহাম্মদ সাইফ উদ্দিন

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৭০/৬ (টাকার ৪১, টেক্টর ৩৮, স্টার্লিং ২৯, ডকরেল ১৮; মেহেদী ৩/২৫, তানজিম ১/১৭, সাইফউদ্দিন ১/৪০)।

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৭৪/৬ (লিটন ৫৭, পারভেজ ৪৩, সাইফ ২২, সাইফউদ্দিন ১৭*; ডেলানি ২/২৮, অ্যাডাইর ২/৩৬)।

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

সিরিজ: ৩–ম্যাচ সিরিজে ১–১ সমতা।

ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24