বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান ফিফা সভাপতি

  • সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১০.৪১ এএম
  • ২১২ জন

ফুটবল বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, বিষয়টা অকল্পনীয়ই বটে! তবে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশকে দেখতে চান বিশ্বমঞ্চে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালে উপস্থিত হয়ে এমনটাই বলেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গত বুধবার অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে পর্তুগাল। ডাচদের প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নামল ফিফার বয়সভিত্তিক টুর্নামেন্ট।

আবজল রহমান নামে এক বাংলাদেশি তরুণ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। সেখানে আবজলের ভিডিওতেই ধরা পড়েন ফিফা সভাপতি। ১১ সেকেন্ডের সেই ভিডিওতে ইনফান্তিনো বলেছেন, “এগিয়ে যাও বাংলাদেশ।” এরপর তিনি আরও যোগ করেন, “বিশ্বকাপে তোমাদের জন্য অপেক্ষা করছি।”

ফিফা সভাপতি বিশ্বকাপে বাংলাদেশের অপেক্ষায় থাকলেও আপাতত সেটির সম্ভাবনা ক্ষীণ। ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ (১৮০) এগোলেও এএফসি এশিয়ান কাপ বাছাই, এর আগে বিশ্বকাপের প্রাথমিক বাছাইয়ে তেমন একটা সুবিধা করতে পারেনি হাভিয়ের কাবরেরা দল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24