বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

লাল কার্ড দেখায় বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন না রোনালদো

  • সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১০.৪৫ এএম
  • ১৩৫ জন

বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের খেলোয়াড়কে কনুই মেরে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের প্রথম দুই ম্যাচে খেলা হতো না রোনালদোর। কিন্তু সেটা হচ্ছে না। নিশ্চিত করেছে ফিফা।

ফিফা জানিয়েছে, তাদের শৃঙ্খলাবিধিতে এমন সুযোগ আছে, যেকোনো শাস্তির অংশকে পর্যবেক্ষণকাল বা ‘প্রবেশন’ হিসেবে রাখা যায়। ফিফার বিবৃতিতে বলা হয়, ‘যদি ক্রিস্টিয়ানো রোনালদো পর্যবেক্ষণকালে একই ধরনের এবং একই মাত্রার কোনো শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে।’

ফিফার শৃঙ্খলাবিধি জাতীয় দলের ম্যাচগুলোয় প্রযোজ্য। আগামী মার্চে পর্তুগাল দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর আগামী মে কিংবা জুনের শেষ দিকে একটি বা দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24