বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

  • সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০.৪১ এএম
  • ১৯৩ জন

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এদিকে, চলতি অর্থবছরের নভেম্বর মাসের ২৩ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ৩১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এ সময় প্রবাসীরা দেশে ২ হাজার ২৭১ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৭২৬ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১২ হাজার ৪২০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১০ হাজার ৬৬৪ মিলিয়ন মার্কিন ডলার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24