শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০.৪৩ এএম
  • ১৯৮ জন

ম্যাচের ভাগ্য দুলছিল পেন্ডুলামে। একবার ঝুঁকছিল বাংলাদেশের দিকে। তো ফের ঝুঁকে যাচ্ছিল ভারতের দিকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ হয়ে যায় টাই। তবে রোমাঞ্চ শেষে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। নাটকীয় ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সুপার ওভারে কোনো রানই নিতে পারেনি ভারত। রিপন মন্ডলের দুই বলে দুই উইকেট হারিয়ে ফেলে প্রতিবেশীরা। তাতে সুপার ওভারে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১ রান। লক্ষ্য ছুঁতে নেমে সুপার ওভারের প্রথম বলে বাংলাদেশও হারায় ইয়াসি আলীর উইকেট। দ্বিতীয় বলে আকবর আলী কোনো রান নিতে না পারলেও ভারতীয় বোলার সুয়াশ শর্মার দিয়ে ফেলেন ওয়াইড। অতিরিক্ত খাতের এই রানের সুবাদেই জয়ের উল্লাসে মাতে বাংলাদেশের ছেলেরা। দ্বিতীয়বারের মতো নাম লিখে ফেলে এ দলের এই টুর্নামেন্টের ফাইনালে।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৪ রান। শেষ দিকে রীতিমতো চার-ছক্কার ঝড় বইয়ে দেন দেশের ছেলেরা। ফিফটি হাঁকান ওপেনার হাবিবুর রহমান সোহান (৬৫)। ৪৮ রানের হার না মানা দারুণ এক ইনিংস খেলেন এসএম মেহেরব।

জবাবে ব্যাট হাতে মাঠে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানে থেমে শেষ চারের ম্যাচটি টাই করে ফেলে ভারতীয়রা। ৪৪ রান আসে প্রিয়াংশ আর্যের ব্যাট থেকে। বৈভব সূর্যবংশী ৩৮, জিতেশ শর্মা ৩৩ রানের সঙ্গে ৩২ রানে অপরাজিত থেকে যান নেহাল বাধেরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১৯৪/৬ (সোহান ৬৫, মেহেরব ৪৮*, জিসান ২৬; গুর্জাপ্নীত ২/৩৯, সুয়াশ ১/১৭)

ভারত : ২০ ওভারে ১৯৪/৬ (প্রিয়াংশ ৪৪, বৈভব ৩৮, জিতেশ ৩৩; রাকিবুল ২/৩৯, আবু হায়দার ২/৪৪)

ফল : বাংলাদেশ সুপার ওভারে জয়ী।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24