বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

সেঞ্চুরিতে রঙিন মুশফিকের শততম টেস্ট

  • সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০.৫২ এএম
  • ১২৮ জন

বর্ণিল টেস্ট ক্যারিয়ারের শততম টেস্টে দ্যুতি ছড়ালেন মুশফিকুর রহিম। অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মিরপুরে প্রথম দিন শেষে ৯৯ রান করে ছিলেন সেঞ্চুরির অপেক্ষায়। দ্বিতীয় দিনে এসে শেষ হলো সেই অপেক্ষা। ১৯৫ বলে ৫ বাউন্ডারিতে জাদুকরী তিন অঙ্ক ছুঁলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

আজ সকালে নিজের ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। ১১তম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের ‘মিস্টার ক্রিকেট’। তার আগে এই কীর্তি গড়েন জো রুট, ডেভিড ওয়ার্নার, গর্ডন গ্রিনিজ, রিকি পন্টিং, ইনজামাম উল হক, গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৮ ওভারে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০৬ রানে ব্যাটিং করে যাচ্ছেন সেঞ্চুরিয়ান মুশফিক। ফিফটির দেখা পেয়েছেন লিটন দাস। ৫৮ রান নিয়ে মুশফিককে সঙ্গ দিয়ে যাচ্ছেন তিনি। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রিন একাই নিয়েছেন ৪টি উইকেট।

তার আগে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। প্রথম দিন শেষে মুশফিক ৯৯ রানে আর লিটন দাস ৪৭ রানে অপরাজিত থেকে যান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24