বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

২৮ বছর পর বিশ্বকাপে হালান্ডের নরওয়ে, বিপদে ইতালি

  • সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২.০২ পিএম
  • ১৭৬ জন

আর্লিং হালান্ডের জোড়া গোলের সুবাদে ২৮ বছর পর আবার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নরওয়ে। আট ম্যাচের সবগুলোতেই গোল করা হালান্ড বাছাইপর্বের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে ১৬ গোল করেছিলেন পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কিও। ২৪ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে তারা। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ইতালি খেলবে প্লে-অফ।

মূলত, ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের জিনেদিন জিদানের ঢুস কান্ডের পর জেতা শিরোপা থেকেই যেন ইতালির কুফা শুরু। পরের দুই আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পরার পাশাপাশি ২০১৮ ও ২০২২ সালের আসরে তারা খেলার সুযোগই পায়নি। রোববার নরওয়ের সাথে ৪-১ গোলে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলতে পারার ঝুঁকিতে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাছাইপর্বে নরওয়ের মতো টানা আট ম্যাচ জিতেছে ইংল্যান্ডও। শেষ রাউন্ডে হ্যারি কেইনের জোড়া গোলে ২-০ গোলে হারিয়েছে আলবেনিয়াকে। এবারের বাছাইয়ে আট ম্যাচে ৮ গোল করেছেন বায়ার্ন স্ট্রাইকার, আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের সেরা ইংল্যান্ড। ১৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ আলবেনিয়া খেলবে প্লে অফে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24