বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৬০০ ঘনফুট গোলকাঠ জব্দ

  • সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩.৪৮ পিএম
  • ২৩৫ জন
বাঘাইছড়ি, রাঙ্গামাটি

গত শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা ৬০০ ঘনফুট বিভিন্ন প্রজাতির গোলকাঠ জব্দ করতে সক্ষম হন।

 

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে অভিনব কৌশলে বাঁশের ভেলার সঙ্গে ঝুলিয়ে বিপুল পরিমাণ গোলকাঠ পাচারের চেষ্টা করে পাঁচারকারীরা। গোপন তথ্যের ভিত্তিতে অভিজানে অংশ নেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যসহ বনবিভাগের কর্মকর্তারা। উক্ত অভিযানে নেতৃত্ব দেন মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। উপস্থিত ছিলেন ২৭ বিজিবির সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান এবং বনবিভাগের কর্মকর্তা রেজাউল করিম।

জানা যায়, পাচারকারীরা ভোররাতে নদীপথ ব্যবহার করে কাঠ পাচারের চেষ্টা করলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

উক্ত অভিজানের বিষয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, সীমান্ত ও নদীপথকে কেন্দ্র করে কাঠ পাচারকারীরা নিয়মিত নতুন কৌশল অবলম্বন করছে। তবে চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক রয়েছে এবং এই ধরনের অভিজান নিয়মিত পরিচালনা করা হবে। এছাড়াও নদীপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24