বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

হাসিনার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

  • সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮.৪৯ এএম
  • ১১১ জন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। আগামীকাল ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার রায়ের তারিখ পাবার আশা করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বুধবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আশার কথা জানান।

তিনি বলেন, ট্রাইব্যুনালে হাসিনার বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা বিভিন্নভাবে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু বিচার তার নিজস্ব গতিতে চলবে।

এর আগে ট্রাইব্যুনালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়।

এছাড়া চট্রগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ১১ জন হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে একই দিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24