বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

রমজানে বাকিতে আমদানি করা যাবে যেসব পণ্য

  • সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৯.১৭ এএম
  • ১৭৫ জন

রমজানকে কেন্দ্র করে ১১টি পণ্য ৯০ দিনের জন্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলো হলো—চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর। এই সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন রমজানে পণ্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বাকিতে এসব পণ্য আমদানির সুযোগ দেওয়া হলো। এর ফলে বিদেশি সরবরাহকারীর কাছে ওই সময় পর্যন্ত বাকিতে পণ্য আমদানি করা যাবে। এ বিষয়ে পূর্বের অন্যান্য নির্দেশনা বহাল থাকবে।

এর আগে, গতকাল মঙ্গলবার নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দেওয়ার পরামর্শও দেওয়া হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24