বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

লেভানডোভস্কির হ্যাটট্রিকে দুইয়ে উঠল বার্সেলোনা

  • সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০.৪৭ এএম
  • ১২০ জন

লা লিগার চলতি মৌসুমের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন রবার্ট লেভানডোভস্কি। ফেরার আগে ইঙ্গিত দিয়েছিলেন ভালো কিছুর। সেল্টা ভিগোর বিপক্ষেই চেনা রূপে ফিরলেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার। তার হ্যাটট্রিকে ৪-২ গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে বার্সেলোনার জয় ৪-২ গোলের জয়ে লেভানডফস্কির হ্যাটট্রিকের সঙ্গে দলের হয়ে অন্য গোলটি করেন তরুণ তারকা লামিন ইয়ামাল। সেল্টার হয়ে দুই গোল শোধ করেন সার্জিও ক্যারেইরা ও বোর্হা ইগ্লেসিয়াস।

পুরো ম্যাচে ছিল বার্সার দাপট। প্রায় ৬৩ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখে তারা। গোলের জন্য করে মোট ২১টি শট। এর মধ্যে ৯টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে সেল্টার ৬ শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ ডিফেন্ডার মার্কোস আলোন্সোর হ্যান্ডবলে পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা। দশম মিনিটে স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন লেভানডোভস্কি। এক মিনিট বাদেই অবশ্য ক্যারেইরার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

২৫তম মিনিটে পোস্টে লেগে ফিরে আসে মার্কাস র‍্যাশফোর্ডের শট। ৩৭তম মিনিটে র‍্যাশফোর্ডের ক্রস থেকে জাল খুঁজে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি। ৬ মিনিট পর ইগ্লেসিয়াসের গোলে আবার সমতা ফেরায় সেল্টা।  বিরতির ঠিক আগে যোগ করা সময়ে ফের বার্সাকে এগিয়ে নেয় ইয়ামাল।

দ্বিতীয়ার্ধে ফিরে ৭৩ মিনিটে র‍্যাশফোর্ডের কর্নার থেকে হেড করে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডফস্কি। ম্যাচের একদম শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রেঙ্কিং ডি ইয়ং। পরের ম্যাচ খেলতে পারবেন না তিনি।

১২ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে বার্সেলোনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সেল্টা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩১ পয়েন্ট।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24