বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ফুটবলকে বিদায়ের ইঙ্গিত রোনালদোর

  • সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০.৩৮ এএম
  • ১৬৬ জন

কবে অবসর নেবেন? এই প্রশ্নের জবাবে ক্রিস্টিয়ানো রোনালদোর জবাব ছিল, হাজার গোলের মাইলফলক স্পর্শের পর। আরও একবার একই প্রশ্ন ধেঁয়ে এলো পর্তুগিজ যুবরাজের দিকে। এবার অবশ্য এককথায় জানালেন, ‘শীঘ্রই’। সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া বিশদ এক সাক্ষাৎকারে এভাবেই বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত দিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ গোলদাতা রোনালদো। ক্লাবের সবশেষ ম্যাচে জোড়া গোলের পর তার ক্যারিয়ার গোল হয়েছে ৯৫২। হঠাৎ করেই কেমন যেন ক্লান্তি জড়ানো কণ্ঠ শোনা গেল পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর, ‘আমার মনে হয়, আমি প্রস্তুত থাকব। যদিও এটা খুব, খুব কঠিন হবে।’

‘তবে, ২৫, ২৬, ২৭ বছর বয়স থেকে আমি আমার ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নিয়েছি। আমি মনে করি, আমি এই চাপ সামলাতে পারব। ফুটবলে গোল করার পর শরীর থেকে যেভাবে অ্যাড্রেনালিন নিঃসৃত হয়, এর তুলনীয় আর কিছু নেই।’ – আরও যোগ করেন আল নাসর তারকা।

রোনালদো পরিশ্রমী ও আত্মবিশ্বাসী। কিন্তু জানেন, একসময় দুনিয়ার সেরা তারকাকেও থামতে হয়। অকপটে স্বীকার করলেন বাস্তবতা, ‘সবকিছুরই শুরু ও শেষ আছে। (ফুটবল ছাড়ার পর) আমি নিজের জন্য বেশি সময় পাব, পরিবারকে সময় দেব, আমার সন্তানদের বড় করব।’

ক্যারিয়ারে বিশ্বকাপ বাদে কোনোকিছুরই কমতি নেই রোনালদোর। ২০১৬ সালে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। দুটি উয়েফা নেশন্স লিগেরর শিরোপাও আছে। খেলেছেন জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ। এবার দেখা পালা, আর কতদূর যেতে পারেন ‘সিআর সেভেন’ খ্যাত এই মহাতারকা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24