বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাইযোদ্ধাদের মারধর

  • সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯.৫৭ এএম
  • ৩০৮ জন
সংগ্রহীত ছবি

চট্টগ্রামে বাংলাদেশের খেলা চলাকালে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘জুলাইযোদ্ধাদের’ মারধরের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে। জানা গেছে, নগরের পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টুয়েন্টি ম্যাচে মারধরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। তারা হলেন- মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধরের শিকার কয়েকজন নিজেদের জুলাইযোদ্ধা দাবি করে বলেন, ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করছিল তখন স্টেডিয়ামে কয়েকজন সাকিব আল হাসানের প্লাকার্ড প্রদর্শন করে।এ সময় তারা বাঁধা দিলে তারা আর প্রদর্শন করবেন না বলে জানান। পরে আবারো প্লাকার্ড প্রদর্শন করতে ফের বাঁধা দিতে যান জুলাইযোদ্ধারা। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ওপর হামলা করে অভিযুক্তরা।

 

এ বিষয়ে পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন বলেন, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা অভিযোগ কিংবা এজাহার দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24