বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

উত্তরা-মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক

  • সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০.২৪ এএম
  • ২১৯ জন

রাজধানীর ফার্মগেটে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-মতিঝিল রুটে পুরোদমে চালু হয়েছে মেট্রো চলাচল।

জ সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

ডিএমটিসিএল থেকে জানানো হয়েছে, সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্যাড পড়ে পথচারীর নিহত হলে পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বেলা ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় শুরু হয়। সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হলেও পুরো রুট তখনও বন্ধ ছিল।

মেট্রোরেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দুপুরে সেবা বন্ধ হওয়ার পর বিকেল ৩টা থেকে উত্তরা–আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।

পরে সাত ঘণ্টা পর, বিকেল সোয়া ৭টায় শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত সেবা পুনরায় চালু করা হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24