বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

মেট্রোরেলের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, বন্ধ যোগাযোগ

  • সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ২.২০ পিএম
  • ১৪৩ জন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বেয়ারিং প্যাড খুলে ফুটপাতে পড়ে আবুল কালাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে মেট্রোরেলে যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা ১২টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনায় ঘটে। নিহত যুবকের বাড়ি শরীয়তপুর।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বেয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আমরা বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করেছি। বর্তমানে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। মরদেহ উদ্ধার করে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও ‍জানান তিনি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24