বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের যে সুখবর দিল সরকার

  • সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৯.২২ এএম
  • ১১০ জন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যাক্তিদের পরিবারের সন্তানেরা সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে বিনা বেতনে পড়াশোনার সুযোগ পেতে যাচ্ছে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২১ সেপ্টেম্বর একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। এতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জুলাই শহীদ পরিবারের সন্তানদের অবৈতনিকভাবে পড়াশোনার সুযোগ দিতে হবে। সেজন্য প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24