বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

মোদির সঙ্গে ফোনালাপের দাবি ট্রাম্পের, কিন্তু অস্বীকার করলো ভারত!

  • সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০.৪৮ এএম
  • ২১৩ জন

ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে-রাশিয়ার তেলা কেনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের কোনো ফোনালাপ হয়নি। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘জ্বালানি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্য সম্পর্কে, আমরা ইতোমধ্যেই বিবৃতি জারি করেছি। টেলিফোনে কথোপকথনের বিষয়ে, আমি বলতে পারি যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ট্রাম্পের মধ্যে কোনো আলোচনা হয়নি।’

সম্প্রতি ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।

তিনি বলেন, ‘মোদি আমাকে আজ জানিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না। তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করা সম্ভব নয়। পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে, তবে সেটা শিগগিরই সম্পন্ন হবে।’

ট্রাম্প আরো বলেন, ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটানো অনেক সহজ হয়ে যাবে।

ট্রাম্পের এই বক্তব্যের পর, ভারত সরকার জ্বালানি আমদানির ক্ষেত্রে তাদের দীর্ঘস্থায়ী নীতি পুনর্ব্যক্ত করে। জোর দিয়ে জানিয়েছে, নয়াদিল্লির সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে নয়, ভারতীয় গ্রাহকদের স্বার্থ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তার মাধ্যমে পরিচালিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, জ্বালানি নিরাপত্তার প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি দুটি স্তম্ভের ওপর নির্ভর করে। আর তাহলো স্থিতিশীল দাম ও নিশ্চিত সরবরাহ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24