বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

এক বছরে ডিজিটাল লেনদেন দেড় শতাংশ বেড়েছে

  • সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১০.৪০ এএম
  • ১১৩ জন

দেশের মানুষ ২০২৪ সালে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ৭৬ হাজার ৩৪০ কোটি টাকা লেনদেন করেছে। যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৫৯ শতাংশ। ২০২৩ সালে ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়েছিল ৭৫ হাজার ১৪০ কোটি টাকা। তবে গত বছর ক্যাশ লেনদেন ৫ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। এ সময় ডিজিটালের তুলনায় ক্যাশ লেনদেন দ্রুত বেড়েছে। বাংলাদেশ পেমেন্ট সিস্টেমস ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালে ডিজিটাল মাধ্যমে ৪০ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়। ২০২৩ সালে যা ছিল ৩৬ কোটি ৬৭ লাখ। গত বছর নন-ডিজিটাল লেনদেনে হয় ৪৫ কোটি ৪৯ লাখ। তার আগের বছরের এই লেনদেন ছিল ৩৪ কোটি ৬৩ লাখ। এসব লেনদেন চেক, ভাউচার ও ওভার দ্য কাউন্টারের মাধ্যমে হয়।

বছরজুড়ে মোট লেনদেনের ৪৭ থেকে ৫৬ শতাংশ ছিল ডিজিটাল। কিন্তু মূল্যের দিক থেকে নন-ডিজিটাল লেনদেন প্রাধান্য বিস্তার করেছে ৬০ থেকে ৮০ শতাংশ। এটি নির্দেশ করে যে মানুষ ছোট ও মাঝারি মূল্যের অর্থ প্রদানে ডিজিটাল চ্যানেল ব্যবহার করলেও বড় অঙ্কের লেনদেনে এখনো নগদ, চেক ও ওভার দ্য কাউন্টার পদ্ধতির ওপর নির্ভরশীল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমের মাধ্যমে ১১ লাখ ৭৫ হাজার ৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে। বিডি আরটিজিএস ব্যবহৃত প্ল্যাটফর্মে লেনদেন হয়েছে ২৬ হাজার ৭২১ কোটি টাকা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24