বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

আইপিএলকে বিদায় কোহলির!

  • সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১১.০৩ এএম
  • ১১৮ জন

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি। খেলছেন কেবল ওয়ানডেতে। এই ফরম্যাটেও হয়তো পরবর্তী বিশ্বকাপের পর আর তাকে দেখা যাবে না। অবশ্য তার আগেই গুঞ্জন ভেসে আসছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল ক্যারিয়ারেও ইতি টানবেন কোহলি। ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে।

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় মুখ বিরাট কোহলি শুধু ব্যাটে নয়, ব্র্যান্ড ভ্যালুতেও অনন্য। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দীর্ঘদিনের অবদান ও জনপ্রিয়তার কারণে বহু স্পন্সর তাদের সঙ্গে যুক্ত থাকে কোহলির মাধ্যমেই।

তবে ভারতের রেভস্পোর্টজের সাংবাদিক রোহিত জুগলানের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি এক ব্র্যান্ডের সঙ্গে কোহলির চুক্তি নবায়নের প্রস্তাব আসে। কিন্তু তিনি সেটি প্রত্যাখ্যান করেন এবং আরসিবিকে বিকল্প মুখ খুঁজে নিতে বলেন। ধারণা করা হচ্ছে, এটি হতে পারে কোহলির আইপিএল থেকে ধীরে ধীরে সরে দাঁড়ানোর ইঙ্গিত।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24