বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

ফের আড়াই লাখ টন সার আমদানি করবে সরকার

  • সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০.২৭ এএম
  • ২০৭ জন

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির জন্য ছয়টি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চলতি বছরের ৪০তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকার সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিএন্টস কোম্পানি থেকে ১৫৯ কোটি ৯৯ লাখ টাকায় ৩য় লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে। যার প্রতি মেট্রিক টনের মূল্য ৪৩৫ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড থেকে ৩৭৬ কোটি ৩৮ লাখ টাকায় (প্রতি মেট্রিক টন ৭৬৮.৭৫ ডলার) ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার (৪র্থ লট), ৩৭৬ কোটি ৩৮ লাখ টাকায় (প্রতি মেট্রিক টন ৭৬৮.৭৫ ডলার) ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার (৫ম লট), ৩৭৬ কোটি ৩৮ লাখ টাকায় (প্রতি মেট্রিক টন ৭৬৮.৭৫ ডলার) ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার (৬ষ্ঠ লট) আমদানি করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সৌদি আরবের মা’আদেন থেকে ৩৮৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকায় দশম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে। যার প্রতি মেট্রিক টন সারের মূল্য ৭৮৪ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় বিএডিসি কানাডার কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ১৭৪ কোটি ৪২ লাখ টাকায় ৮ম লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার ক্রয় করবে। যার প্রতি মেট্রিক টন সারের মূল্য ৩৫৬ দশমিক ২৫ মার্কিন ডলার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24