বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

অলিখিত সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

  • সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২.২৩ পিএম
  • ২৯১ জন

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে টানা দুই জয়ে ফাইনালে পা রাখল ভারত। একই সঙ্গে বাংলাদেশকে ঠেলে দিলো পাকিস্তান পরীক্ষার সামনে। আজ নিজেদের শেষ ম্যাচে নামবে লিটন দাস ও সালমান আলী আগার দল। ভারত ফাইনাল ওঠায় এই ম্যাচের সমীকরণ খুবই সরল হয়ে গেছে, যারা জিতবে তারাই পা রাখবে ফাইনালে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

সুপার ফোরে প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরু করে। শ্রীলঙ্কা নিজেদের পরের ম্যাচেও পাকিস্তানের কাছে হেরে যায়। তাতে টানা দুই হারে লঙ্কানদের আশা কার্যত শেষ। ভারতের বিপক্ষে তাদের শেষ ম্যাচ স্রেফ আনুষ্ঠানিকতা।

শ্রীলঙ্কাকে হারানোর নায়ক পাকিস্তানের হুসেইন তালাত এমন ম্যাচে জয় তো দেখছেনই, দলকেও ফাইনাল মঞ্চেই দেখছেন, ‘আর মাত্র দুটি ম্যাচ বাকি। যদি আমরা সে দুটি ম্যাচ ভালো খেলতে পারি, তাহলে ট্রফি জিতে নেব। আমরা বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে খেলেছি। আমাদের হাতে অনেক বিকল্প আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ছন্দে ফিরছি। আগের দুটি ম্যাচে অনেকে ভালো খেলতে পারেনি। কিন্তু তারাও সুযোগ পাচ্ছে। আর আন্তর্জাতিক ক্রিকেটে সেটা হলে তারা ভালো খেলার চেষ্টা করবে।’

বাংলাদেশের কোচ ফিল সিমন্স অবশ্য আগাম কিছু ভাবছেন না। ম্যাচ ধরে আগাতে চান তিনি, ‘ফেভারিট নয় এখনো। আরো দুটি ম্যাচ বাকি। তাও এমন দুটি দল, যারা অনেক শক্তিশালী। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ভারতের ম্যাচের পরপরই পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবতে হবে। পাকিস্তান ম্যাচ শেষে ফাইনাল। আপাতত ভারত ম্যাচ নিয়েই ভাবছি।’

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে টাইগারদের জয় পাঁচ ম্যাচে। বাকি ২০ ম্যাচ জিতেছে পাকিস্তান। সবশেষ সিরিজেও পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। সেই সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে লিটন দাসের দল। এদিকে সবশেষ ম্যাচ জেতা পাকিস্তানও চাইবে ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে। এবার দেখার পালা মাঠের লড়াইয়ে কি হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24