বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

দুর্গাপূজায় সরকারি ছুটি তিনদিন করার দাবি হিন্দু মহাজোটের

  • সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৩৫ এএম
  • ১০৮ জন

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী- এ তিনদিন সরকারি ছুটিসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। পূজার নিরাপত্তা জোরদার, প্রতীমা ভাঙচুর বন্ধ এবং মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিও জানিয়েছে তারা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’শীর্ষক গোলটেবিল আলোচনায় দাবিগুলো উত্থাপন করা হয়।

এ সময় লিখিত বক্তব্যে মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী হলেও বর্তমানে মাত্র দুদিন সরকারি ছুটি থাকে। তাতে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করতে পারেন না বা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে সমস্যা হয়। তিনি সরকারের প্রতি দুর্গাপূজার ছুটি তিনদিন করার অনুরোধ জানান।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, পূজা ঘিরে সাম্প্রদায়িক হামলার ঝুঁকি রয়েছে। এরই মধ্যে এবার চারটি জেলায় প্রতীমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

চারটি দাবি হচ্ছেÑদুর্গাপূজায় সরকারি ছুটি তিনদিন (অষ্টমী, নবমী ও দশমী) করতে হবে; প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্দিরে সরকারি খরচে সিসি ক্যামেরার ব্যবস্থাসহ প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগে থেকে পূজা চলাকালীন নিরাপত্তা জোরদার করা; গত বছরের মতো দুর্গাপূজায় সেনাবাহিনীর টহল দেওয়া এবং পূজায় নিরাপত্তা জোরদার করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি মনিটারিং সেল গঠন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24