বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

যে সমীকরণে বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারে

  • সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২.৩৩ পিএম
  • ১২৪ জন

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরে খেলার আশা ফিকে হয়ে যায়। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এখনো জিইয়ে আছে আশা। ভাগ্য এখন সমীকরণের হাতে। কোন সমীকরণে সেরা চারে খেলতে পারে বাংলাদেশ, হিসেব মেলানো যাক।

বাংলাদেশের গ্রুপে ম্যাচ বাকি আর একটি। সেই ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলেই সুপার ফোর উঠবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতে গেলে আসবে নেট রান রেটের জটিল হিসাব-নিকাশ।

দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় বাংলাদেশ আছে দুইয়ে। দুই ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও ৪। তবে শ্রীলঙ্কা নেট রান রেটের হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। শ্রীলঙ্কার নেট রাট রেট ‍+১.৫৪৬, বাংলাদেশের -০.২৭০। আফগানিস্তানের নেট রান রেট ‍+‍২.১৫০।

সব মিলিয়ে সহজ সমীকরণ হলো, শ্রীলঙ্কা জিতলে বা ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত। আর ম্যাচে আগে ব্যাট করলে আফগানদের জিততে হবে ৬৫ বা তার বেশি রানের ব্যবধানে। পরে ব্যাট করলে জয় তুলে নিতে হবে ৫০ বল হাতে রেখেই। কেবল তখনই নেট রান রেটে লঙ্কানদের তুলনায় এগিয়ে যাবে বাংলাদেশ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24