বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

শেষ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

  • সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪৩ এএম
  • ৩০৫ জন

লিওনেল মেসি ঘরের মাঠে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজের শেষ ম্যাচটি খেলেছেন। ম্যাচশেষে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, পরের ম্যাচে থাকছেন না দলের সেরা তারকা। মেসিকে ছাড়াই নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে ‘আলবিসেলেস্তে’রা। একই দিন মাঠে নামছে লাতিনের আরেক পরাশক্তি ব্রাজিলও।

আর্জেন্টিনা মাঠে নামবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায়। সাড়ে ৫টায় বলিভিয়ার বিপক্ষে লড়াইয়ে নামবে কার্লো আনচেলত্তির ব্রাজিল।

২০২৬ বিশ্বকাপ খেলার যোগ্যতা আগেই নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে স্রেফ আনুষ্ঠানিকতার। এই ম্যাচে মেসি না থাকায় একাদশে পরিবর্তন আসছে এটা নিশ্চিত। এছাড়া এই ম্যাচটি পরীক্ষা-নিরীক্ষার জন্য উত্তম হিসেবে ধরে নেওয়া যায়। কেননা, হারলেও বাছাইয়ে আর্জেন্টিনা শীর্ষেই থাকবে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে লাউতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং লিয়ান্দ্রো বালের্দি থাকতে পারেন। নিকো পাজ শুরুর একাদশে খেলতে পারেন।

এদিকে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি অনুশীলনে তার দল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন। ট্যাকটিক্যাল অনুশীলনে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন ব্রাজিল কোচ।

ইএসপিএন তাদের রিপোর্টে বলছে, ফ্যাব্রিসিও ব্রুনো, আলেক্সসান্দ্রো এবং লুকাস পাকেতা শুরুর একাদশে নামতে পারেন। কাসেমিরোর জায়গায় খেলতে পারেন আন্দ্রে সান্তোস। আক্রমণে দেখা যেতে পারে রিচার্লিসনকে।

পরিসংখ্যানে দেখা যায়, আর্জেন্টিনার সঙ্গে ইকুয়েডরের ১৮ বারের দেখায় ৯ জয় আর্জেন্টিনার, ৩ জয় ইকুয়েডরের বাকি ৬ ম্যাচ ড্র। এদিকে ব্রাজিলের সঙ্গে বলিভিয়ার ১১ বারের লড়াইয়ে ৭ জয় ব্রাজিলের, ১ ম্যাচ জিতেছে বলিভিয়া বাকি ৩টি হয়েছে ড্র।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24