বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে জিএস প্রার্থী ফরহাদ

  • সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৫৬ এএম
  • ১২৬ জন

ছাত্রদলের আচরণবিধি মানছে না উল্লেখ করে ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, প্রশাসনের কাছে বার বার অভিযোগ করে কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন রীতিমতো একটি ছাত্র সংগঠনের প্রতি পক্ষপাত মূলক আচরণ করছে।

মঙ্গলবার উদয়ন স্কুল এন্ড কলেজে সেন্টার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের অভিযোগ করেন।

ইউল্যাব সেন্টারে ইসলামী আন্দোলন অভিযোগ জানিয়েছে তাদের প্রার্থীর কোন পোলিং এজেন্ট বের করে দিয়েছে ছাত্রদল। এই বিষয় প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ করে ফরহাদ বলেন, প্রশাসন ছাত্রদলের বিষয়ে নীরব ভূমিকা পালন করে।

ভোট সেন্টারের ১০০ গজ দূরে ডেস্ক বসানোর কথা থাকলেও ছাত্রদল তার সেন্টারের পাশে ডেস্ক বসিয়েছে জানিয়ে তিনি বলেন, ছাত্রদল সেন্টারে সামনে ডেস্ক বসিয়েছে এবং ভোটার লাইনে টোকেন দিচ্ছে। এইসব বিষয়ে প্রশাসক কোনো ভূমিকা পালন করছে না। আমাদের কাছে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে।

নির্বাচনের ফলাফলের বিষয়ে আপনাদের পর্যবেক্ষণ কী এমন প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত ভালো নির্বাচন হচ্ছে এবং প্রতিটি কেন্দ্রে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তবে প্রশাসনের পক্ষপাতের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24