বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

হবিগঞ্জে নতুন গ্যাস কূপে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান, জ্বালানি খাতে গতি আসবে?

  • সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০.২৩ এএম
  • ৩০৬ জন
ছবি:সংগ্রহীত

হবিগঞ্জের বাহুবলে রশিদপুর গ্যাসক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের নতুন প্রবাহ ধরা পড়েছে। ৩ নাম্বার কূপের সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম চালানোর পর এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

জানা গেছে, ৩ নাম্বারের কূপ থেকে আগামী ১০ বছর কূপটি থেকে ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির ধারণা করা হচ্ছে। ওয়ার্কওভার কাজে প্রায় ৭৩ কোটি টাকার মতো খরচ প্রাক্কলন করা হয়েছে। আর কূপটি থেকে প্রাপ্ত ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাসের দাম (আমদানিকৃত এলএনজির মূল্য ঘনমিটার ৬৫ টাকা) ৪ হাজার ৭০০ কোটি টাকা। পাশাপাশি কূপ থেকে গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে কনডেনসেট পাওয়া যাবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24