বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে গেল বাংলাদেশ

  • সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১.১৯ এএম
  • ১৬০ জন
সংগ্রহীত ছবি

টি-টোয়েন্টি ফরম্যাটের তৃতীয় এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে কিছু দিন পরই। এই এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। তার প্রথম ভাগ রোববার সকাল ১০টা ১৫ মিনিটে দেশ ছেড়েছে।

ই ফ্লাইটে তার সঙ্গী জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেনরা। এছাড়া এই বহরে আছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও।

পরে সন্ধ্যা সাড়ে ৭টায় আরেক বহরে যাবেন বাকিরা। এই তালিকায় আছে নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিনের নাম। তাদের সঙ্গে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, স্পিন কোচ মুশতাক আহমেদ, পেস কোচ শন টেইট, ম্যানেজার নাফিস ইকবাল, ট্রেনার বায়েজিদুল ইসলাম খান ও চিকিৎসক দেবশীষ চৌধুরীও যাবেন।

তবে এই দুই বহরে যাবেন না ফিল সিমন্স। তিনি রাত ১২.৩০ মিনিটের একটি ফ্লাইটে যাবেন আমিরাতে।

যাওয়ার আগে বিমানবন্দরে জাকের আলি বলেছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দেশ ছাড়ছে দল। তিনি বলেন, ‘সব মিলিয়ে যদি বলেন, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ধাপে ধাপে ভালো খেলে ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24