বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

সেনাপ্রধান ও পিএসওর সাক্ষাৎ নিয়ে দিনভর আলোচনা

  • সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ২.৪৯ পিএম
  • ৩২৭ জন

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান বিচারপতির গুলশানের বাসায় অনুষ্ঠিত ওই সাক্ষাৎ সৌজন্যমূলক বলে জানা গেছে।

অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্মস ফোর্সেস ডিভিশনের পিএসও লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান।

এ দুই সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়। গুজব ছড়িয়ে পড়ে- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন।

তবে আমার দেশ-এর পক্ষ থেকে অনুসন্ধান করে জানা গেছে, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান পিলখানা ট্র্যাজেডি এবং গুমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে কথা বলেন। এ বিষয়ে তিনি আইনি দিকগুলো জানতে চান।

অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে পিএসওর সাক্ষাৎটি ছিল রুটিনওয়ার্ক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার সঙ্গে সশস্ত্র বাহিনীর রুটিন কাজের অংশ হিসেবে পিএসওকে নিয়মিতই সাক্ষাতে যেতে হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24