বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

  • সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬.৪১ পিএম
  • ২৭৩ জন
সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রুয়েটের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।

এতে রাস্তায় আটকে পড়ে যাত্রীবাহী অনেক যানবাহন।

এর আগে তিন দফা দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটাধাওয়া হয়। এ সময় পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দেখা গেছে।

ধাওয়া-পালটাধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহত পুলিশ সদস্যদেরকেও হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি-দাওয়া নিয়ে ৪ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটিতে ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিও থাকবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24