বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

  • সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০.৩৪ এএম
  • ৩৩০ জন

মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে আরো যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদেরও প্রশংসা করেছে দেশটি। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমাস টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানায়। যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতের শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে এ অঞ্চলের অন্য যেসব দেশ মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে, তাদেও প্রশংসা করেছে ওয়াশিংটন।

২০১৭ সালের আগস্ট মাসে রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। এর আগে থেকেই বাংলাদেশে ছিল চার লাখের বেশি রোহিঙ্গা।

এছাড়া প্রতি বছর নতুন করে হাজার হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে ক্যাম্পগুলোতে। সম্প্রতি নতুন করে আসা হাজার হাজার রোহিঙ্গাসহ বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন বাংলাদেশে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com