বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

শোকজ প্রত্যাহার, এনসিপির কর্মকাণ্ডে ফিরলেন তুষার

  • সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১০.৫৯ এএম
  • ২৪৯ জন

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে দেওয়া কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মাধ্যমে দলীয় কর্মকাণ্ডে ফেরানো হলো তাকে।

গত ১৭ জুন তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল এনসিপি। তিনি দলের দপ্তরের মাধ্যমে আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির কাছে নোটিশের লিখিত জবাব দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক ঘটনা, লিখিত জবাব ও প্রমাণ বিশ্লেষণসাপেক্ষে তুষারকে সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল করার মাধ্যমে কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24