বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

প্রতিপক্ষের ভুলে বার্সার বাজিমাত

  • সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১২.২৪ পিএম
  • ৪০৩ জন

স্প্যানিশ লা লিগায় জয়রথ অব্যাহত রেখেছে বার্সেলোনা। নিজেদের দ্বিতীয় ম্যাচে লেভান্তেকে ৩-২ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। কাতালানরা এই জয়টি পেয়েছে প্রতিপক্ষের ভুলের কারণে।

জিতলেও ৪৮ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল বার্সা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আড়াই মিনিটের ব্যবধানে সমতায় ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপরও ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু যোগ করা সময়ে লেভান্তের আত্মঘাতী গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত হয় বার্সার।

২ ম্যাচ শেষে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল বেতিস। রায়ো বায়োকানোর অবস্থান তিনে। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট।

ভ্যলেন্সিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই লেভান্তেকে চেপে ধরে বার্সা। বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে সফরকারীরা। যদিও খেলার ধারার বিপরীতে গিয়ে প্রথমার্ধেই দুইবার তাদের জাল কাঁপায় লেভান্তে।

১৫তম মিনিটে ইভান রোমেরোর গোলে লিড নেয় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান লেভান্তের স্প্যানিশ উইঙ্গার জোসে লুইস মোরালেস। ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

প্রথমার্ধের ধাক্কা কাটিয়ে উঠতে বেশি সময় নেয়নি বার্সা। ৪৯ মিনিটে লামিনে ইয়ামালের পাস পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরলাইন ২-১ করেন পেদ্রি। ৫২ মিনিটে অতিথিদের ম্যাচে ফেরান ফেররান তোরেস। রাফিনহার কর্নার থেকে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ‍

লেভান্তের গোলরক্ষক পাবলো কাম্পোসের দৃঢ়তার কারণে নির্ধারিত সময়ে বেশ কয়েকবার হতাশ হতে হয় বার্সাকে। অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে সেই ব্যবধান গড়ে দেওয়া আত্মঘাতী গোল। ডি বক্সে ইয়ামালের ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান উনাই এলগেজেবাল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24