বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

রোনালদোর অ্যাসিস্ট গোলে ফাইনালে আল নাসর

  • সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১২.৩৮ পিএম
  • ২২৮ জন

সৌদি সুপার কাপের ফাইনালে পা রেখেছে আল নাসর। প্রথম সেমিফাইনালে করিম বেনজেমার আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়েছে রিয়ালের ক্লাবটি। এদিন গোলের খাতায় নাম লেখাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো৷ এরপরও আল নাসরের ফাইনালে উঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তারকা ফরোয়ার্ড।

হংকং স্টেডিয়ামে ম্যাচের ২৫তম মিনিটে সাদিও মানে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। তাই বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে তাদের। সেই সুযোগে অনুমিতভাবেই বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দেয় আল ইত্তিহাদ। ম্যাচজুড়ে ৬৫ শতাংশ বল দখলে রাখে তারা। রক্ষণে মনোযোগ দিলেও পালটা আক্রমণে প্রায়ই তাদের অর্ধে ভীতি ছড়িয়েছে আল নাসর। গোলের জন্য প্রতিপক্ষের গোলমুখে ১৫টি শট নেয় তারা। বিপরীতে ১০টির বেশি শট নিতে পারেনি আল ইত্তিহাদ।

লাল কার্ড দেখার আগে ম্যাচের দশম মিনিটে আল নাসরকে লিড এনে দেন মানে। যদিও সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। ১৬তম মিনিটে বার্জউইন আল ইত্তিহাদকে ম্যাচে ফেরান। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। অবশেষে ৬১ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটির দেখা পায় আল নাসর। মাঝমাঠ থেকে বল নিয়ে জোয়াও ফেলিক্সকে বাড়িয়ে দেন রোনালদো। সহজেই জালে বল জড়ান কিছুদিন আগে আল নাসরের যোগ দেওয়া এই পর্তুগিজ তারকা। এই ব্যবধান ধরে রেখে বাকি সময় পার করে দেয় আল নাসর।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24