বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন

  • সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯.৪৯ এএম
  • ২২১ জন

সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ডিএমপির যুগ্ম-কমিশনার সঞ্জিত কুমার রায়সহ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়। দীর্ঘদিন এই পুলিশ কর্মকর্তারা পলাতক রয়েছেন।

বরখাস্ত বাকি ১৫ কর্মকর্তা হলেন-ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার রিফাত রহমান শামীম, ডিআইজি মুহা. আশরাফুজ্জামান, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হাসান আরাফাত, ঢাকা জেলার সাবেক এসপি মো. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, র‌্যাবের সাবেক সিও, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, মির্জা সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার মো. আবু মারূফ হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আঠারো জন কর্মকর্তা-কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০ “পলায়ন” এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী উল্লিখিত চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24