শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন

আইন উপদেষ্টার পদত্যাগ দাবি জুলাই শহীদদের স্বজনদের

  • সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩.২৯ পিএম
  • ১৭১ জন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি জানিয়েছেন জুলাই শহিদদের পরিবার ও আহতরা। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো ইমাম হাসান তায়িমসহ সব হত্যা মামলায় অভিযুক্তদের জামিন দেয়ার প্রতিবাদ জানান তারা।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তারা প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তারা ‘পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই’, ‘দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com