বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

জুলাইয়ে মূল্যস্ফীতি আবারও বেড়েছে, হার ৮.৫৫ শতাংশ

  • সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১২.০০ পিএম
  • ২২৬ জন
সংগ্রহীত ছবি

ঢাকা, ১০ আগস্ট ২০২৫:
দেশে সার্বিক মূল্যস্ফীতি জুন মাসে কিছুটা হ্রাস পেলেও জুলাইয়ে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ০৭ আগস্ট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন  অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮.৫৫ শতাংশ, যা তার আগের মাস জুনে ছিল ৮.৪৮ শতাংশ

বিবিএস-এর তথ্য অনুযায়ী, জুলাইয়ে খাদ্য ও খাদ্য-বহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। এ মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭.৫৬ শতাংশ, যেখানে জুনে তা ছিল ৭.৩৯ শতাংশ। অপরদিকে, খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার জুনের ৯.৩৭ শতাংশ থেকে সামান্য বেড়ে ৯.৩৮ শতাংশ হয়েছে।

যদিও মাসওয়ারি হিসাবে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে, তবে ২০২৪ সালের জুলাইয়ের তুলনায় এটি উল্লেখযোগ্যভাবে কম। গত বছরের একই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১.৬৬ শতাংশ, যেখানে খাদ্য খাতে ছিল ১৪.১০ শতাংশ এবং খাদ্য-বহির্ভূত খাতে ছিল ৯.৬৮ শতাংশ

এর আগে মার্চ থেকে জুন পর্যন্ত টানা চার মাস মূল্যস্ফীতি কমেছিল। মার্চে ৯.৩৫ শতাংশ থেকে এপ্রিলে ৯.১৭ শতাংশ, মে মাসে ৯.০৫ শতাংশ এবং জুনে নেমে আসে ৮.৪৮ শতাংশে। ফলে জুলাইয়ের এই উত্থান সেই নিম্নমুখী ধারা থামিয়ে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ মূল্যস্ফীতির সামান্য ঊর্ধ্বগতি মৌসুমি কারণে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, আমদানি নির্ভরতা, পরিবহন ব্যয় এবং বৈশ্বিক বাজারের অস্থিরতার প্রতিফলন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা, নীতি সহায়তা এবং নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24