শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ইরানের কাছে ট্যাংকার বিকল করল মার্কিন বাহিনী, যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা মোদি সরকারের সঙ্গে আজ ফের বৈঠকে বসছে ককরোচ পার্টি ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা, জবাবের হুঁশিয়ারি হুতিদের চলতি মাসেই বিদায় নিচ্ছেন রাষ্ট্রপতি চুপ্পু ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিং রুমের গোপন কথোপকথন প্রকাশ মেসিকে ছাড়াই দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেল আর্জেন্টিনা ক্ষত শুকাতে সময় লাগবে, তবু স্পেনকে অভিনন্দন জানালেন মেসি আর্জেন্টিনাকে ধসিয়ে যেভাবে বিশ্বকাপ জিতল তারুণ্যনির্ভর স্পেন ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা সাকার হ্যাটট্রিক, গোলবন্যার ম্যাচে ফ্রান্সকে উড়িয়ে তৃতীয় ইংল্যান্ড

নাজমুল আহসান কলিমউল্লা গ্রেপ্তার

  • সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ২.২২ পিএম
  • ২১৪ জন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা আলোচনা-সমালোচনার জন্ম দেন আহসান কলিমউল্লাহ। অনলাইনে তার রাত ৩টায় ক্লাস নেয়ার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।কলিমউল্লাহ অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছিল।

এছাড়া নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোর বৈধতা দেওয়ার অভিযোগ রয়েছে।

এর আগে (১৮ জুন) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে নাজমুল আহসান কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার আসামিরা হলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, একই বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এম এম, হাবিবুর রহমান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24