বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

জামায়াত আমিরের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

  • সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২.১৭ পিএম
  • ১৮৯ জন

জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের হৃদযন্ত্রে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয় জামায়াত আমিরের। এ তথ্য নিশ্চিত করেছেন ডা. জাহাঙ্গীর।

তিনি জানান, ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।৪টি বাইপাস করা হয়েছে।সাত দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন জামায়াত আমির।

এর আগে শনিবার পৌনে ৭টার দিকে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে সাড়ে ৮টার দিকে তার অপারেশন শুরু হয়। চার ঘণ্টার বেশি সময় লাগতে পারে বলে চিকিৎসকরা আভাস দিয়েছিলেন।

তার আগে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দলের আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি করা হবে শনিবার। এ দিন সকাল সাড়ে সাতটার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটি টিম তার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে।

এনজিওগ্রামে তার হার্টের আর্টারিতে কম বেশি ৬টার মত ব্লক ধরা পড়েছে। এরমধ্যে তিনটি ব্লক খুব বেশি ৮৬ শতাংশ পর্যন্ত। আর কিছু ব্লক আছে ৬০ শতাংশের মত। তার চিকিৎসা সফলতা ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছিল।

শুক্রবার জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতের শহীদ নেতাদের পরিবারের সদস্যরা। তারা ডা. শফিকুর রহমানের অসুস্থতার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। জামায়াতের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24