বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

লিভারপুল ছেড়ে বায়ার্নে যাচ্ছেন দিয়াজ

  • সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৪.২৫ পিএম
  • ২৪৬ জন

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল লিভারপুল ছাড়তে চান লুইস দিয়াজ। সে আলোচনা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মার্সিসাইডের ক্লাবটি ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন কলম্বিয়ান তারকা ফুটবলার- প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ইএসপিএন।

২০২২ সালে পোর্তো ছেড়ে লিভারপুলে যোগ দেন দিয়াজ। তার সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চুক্তি হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। সে চুক্তি বাড়ানোর জন্য গত মৌসুমে বেশ কবার চেষ্টা চালিয়েছে লিভারপুল। কিন্তু ক্লাবের দেওয়া প্রস্তাবের সঙ্গে চাহিদার মিল না হওয়ায় রাজি হননি দিয়াজ। তাই সবশেষ মৌসুম শেষেই তাকে পাওয়ার দৌড়ে নামে বার্সেলোনা ও বায়ার্ন।

প্রাথমিকভাবে দিয়াজের জন্য ৬৭.৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয় বায়ার্ন। সে প্রস্তাব প্রত্যাখ্যান করে লিভারপুল। দ্বিতীয় দফায় লেফট উইঙ্গারকে ৭৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বাভারিয়ান জায়ান্টরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ৭৫ কোটি ৩৫ লাখ টাকা। ইএসপিএন জানিয়েছে, বায়ার্নের দেওয়া সবশেষ প্রস্তাবে রাজি হয়েছে লিভারপুল। বিষয়টি নিয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে উভয় পক্ষ।

দিয়াজ যে লিভারপুল ছাড়ছেন সেটার ইঙ্গিত পাওয়া গেছে আরো তিনদিন আগে। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে গত ২৬ জুলাই হংকংয়ে এসি মিলানের বিপক্ষে মাঠে নামে রেডরা। ৪-২ গোলে হেরে যাওয়া সে ম্যাচে মাঠে নামেননি দিয়াজ। পরবর্তীতে প্রধান কোচ আর্নে স্লটের কাছে জানতে চাওয়া হলে তিনি দিয়াজের দলবদলের বিষয়টি এড়িয়ে যান। যদিও বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, দলবদল ইস্যুতে দিয়াজকে নাকি ইতোমধ্যে এশিয়া সফর থেকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে লিভারপুল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24