মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ফের হ*ত্যার হুম/কি ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে

  • সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১০.৩৫ এএম
  • ১৯৩ জন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একইসঙ্গে তিনি ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন। রোববার রাতে বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

দক্ষিণ ইসরাইলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে কাটজ বলেছেন, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনি যদি ইসরাইলকে হুমকি দেয়া অব্যাহত রাখেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। তবে এ হুমকির পর ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৩ জুন ইসরাইলের ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে ১২ দিনের সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

এর আগে এবছরের ১৯ জুন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘হত্যা’ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরাইলি পত্রিকা ইদিয়োত আহারোনোত-এ প্রকাশিত এক বিবৃতিতে কাটজ বলেন, এ ধরনের একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com