বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

  • সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ২.১৩ পিএম
  • ২৪২ জন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর। এ পরিস্থিতিতে দেশের ১৫ জেলাসহ উপকূলীয় জেলাগুলোতে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (২৬ জুলাই) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলে নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

অমাবস্যা এবং নিম্নচাপের মিলিত প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের দ্বীপ ও চরাঞ্চল ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

এছাড়াও আবহাওয়া অধিদফতর সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে অনুরোধ জানিয়েছে।

এদিকে, রাতভর থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালী হাতিয়ার নিম্নাঞ্চল। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

কক্সবাজারের টেকনাফে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভের আড়াই কিলোমিটার এলাকায়। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে কুতবদিয়ার আনিসের ডেইল, তাবলর চর, বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের রাস্তাঘাট।

মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশকিছু অংশ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24