বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০, আহত ১০৪; নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

  • সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৯.১৬ এএম
  • ২১৫ জন
সংগ্রহিত ছবি

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও নিহতদের সর্বশেষ সংখ্যা জানিয়েছে আইএসপিআর।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মোট ২০ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০৪ জন।

আইএসপিআর জানায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১ জন, ঢাকা মেডিক্যালে ১ জন, ঢাকা সিএমএইচে ১৪ জন, উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে ২ জন ও উত্তরা আধুনিক হসপিটালে ১ জন, ইউনাইটেড হাসপাতালে ১ জন- চিকিৎসাধীন অবস্থায় মোট ২০ জনের মৃত্যু হয়েছে।

 

এতে আরো জানানো হয়, বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে ১ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪৫ জন, ঢাকা মেডিক্যালে ৩ জন, ঢাকা সিএমএইচে ২৭ জন, উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে ১০ জন, উত্তরা আধুনিক হসপিটালে ১৬ জন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জনসহ মোট ১০৪ জন চিকিৎসাধীন রয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24